শর্তাবলী ও নিয়মাবলী (Terms & Conditions)

১. ভূমিকা ও গ্রহণযোগ্যতা

Positive Bazar ওয়েবসাইট এবং মোবাইল প্ল্যাটফর্মে আপনাকে স্বাগতম। এই ওয়েবসাইটটি ব্যবহারের মাধ্যমে আপনি আমাদের সকল শর্তাবলী ও নিয়ম মেনে নিতে সম্মত হচ্ছেন।

২. অর্ডার ও পেমেন্ট পলিসি

  • আমাদের ওয়েবসাইটে প্রদর্শিত সকল পণ্যের মূল্য বাংলাদেশি টাকা (BDT) হিসেবে নির্ধারিত।
  • গ্রাহক ক্যাশ অন ডেলিভারি (Cash on Delivery), বিকাশ, নগদ কিংবা অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে নিরাপদে মূল্য পরিশোধ করতে পারেন।
  • যেকোনো অনাকাঙ্ক্ষিত কারণবশত কোনো পণ্যের স্টক শেষ হয়ে গেলে গ্রাহককে অবহিত করে অর্ডার সমন্বয় বা বাতিল করার পূর্ণ অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

৩. ডেলিভারি ও শিপিং

আমরা ঢাকা সিটির ভেতরে ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে এবং ঢাকার বাইরে ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে বিশ্বস্ত কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্য ডেলিভারি সম্পন্ন করি।

৪. মূল্য ও পণ্যের বিবরণ পরিবর্তন

পজিটিভ বাজার পূর্ব নোটিশ ছাড়াই যেকোনো পণ্যের মূল্য, অফার বা বিবরণ পরিবর্তন করার অধিকার রাখে। তবে একবার সফলভাবে প্লেস হওয়া অর্ডারের ক্ষেত্রে মূল্য অপরিবর্তিত থাকবে।

৫. গ্রাহক সেবা ও সহায়তা

যেকোনো অভিযোগ, পরামর্শ বা সহায়তার জন্য আমাদের হটলাইন 09638-995588 অথবা ইমেইল support@positivebazar.com এ সরাসরি যোগাযোগ করতে পারেন।

যেকোনো প্রশ্ন বা সরাসরি অর্ডারের জন্য যোগাযোগ করুন